তৃতীয় টেস্টেই কী ফিরছেন স্টোকস?

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
বেন স্টোকস
বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আগামী সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেই আবার টেস্ট দলে ফিরতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর দলের কারফিউ ভঙ্গ করার কারণে স্টোকস এবং তার সতীর্থ গাস অ্যাটকিনসনকে ওভালে চলমান দ্বিতীয় টেস্ট থেকে বাইরে রাখা হয়।

এই সিদ্ধান্তের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়, যেখানে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে, তিনি নিজেই সরে দাঁড়াতে পারেন বা এমনকি স্থায়ীভাবে দেশের হয়ে খেলা ছেড়ে দিতে পারেন বলেও আলোচনা ওঠে।

বৃহস্পতিবার বিবিসি এবং ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থা জানায়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষের দিকে এগোচ্ছে, আর এর মধ্যেই স্টোকস নটিংহামের ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড দলে ফিরতে পারেন।

স্টোকস গত চার বছর ধরে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে স্টোকসের অনুপস্থিতিতে অনেকবারই জো রুট অনেকবারই ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। চলতি টেস্টেও রুট ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে শুক্রবার মাঠে ফিরছেন স্টোকস।

তার খেলার কথা রয়েছে দ্বিতীয় বিভাগের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থাম্পটনশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে। এদিকে কারফিউ ভঙ্গের ঘটনাটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড স্বীকার করার পর থেকে স্টোকস এরপর একটি মাত্র প্রকাশ্য মন্তব্য করেছেন। তিনি তিন অভিষিক্ত ক্রিকেটারকে শুভকামনা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দেন।

ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে স্টোকসের মানসিক অবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন। তবে ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল, যিনি সম্প্রতি নেটে স্টোকসের সঙ্গে কাজ করেছেন, ভিন্ন মত দেন। তিনি বিবিসিকে বলেন, ‘বেন জানে সে ভুল করেছে এবং কারফিউ ভেঙেছে, তবে কিছু প্রতিক্রিয়া কিছুটা মাত্রাতিরিক্ত হয়েছে।’

আরো পড়ুন: