২৩ বছর বয়সী এই অফস্পিনার বল থামাতে গিয়ে পা মচকে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। তার পরিবর্তে টুর্নামেন্টের বাকি অংশের জন্য ভারতের দলে যুক্ত করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার প্রেমা রাওয়াতকে।
২৪ বছর বয়সী রাওয়াত গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নারী প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচ খেলেছেন, বল হাতে নিয়েছেন তিনটি উইকেট। ঘরোয়া ক্রিকেটে উত্তরাখণ্ডের সাফল্যে তার অলরাউন্ড পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রেয়াঙ্কার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে এবং ডেথ ওভারে তার বোলিং মিস করবে ভারত। উইমেন্স প্রিমিয়ার লিগে শ্রেয়াঙ্কা ছিলেন দারুণ কার্যকরী। বিশ্বকাপেও তাকে নিয়ে বড় স্বপ্ন দেখছিল ভারত।
এদিকে চোটের কারণে গত দুই বছর ধরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শ্রেয়াঙ্কা। তার অনুপস্থিতিতে দলে রাধা যাদবকে নাকি প্রেমা রাওয়াতকে একাদশে নেয়া হবে, তা এখনও নিশ্চিত নয়। দুজনই ফিল্ডিংয়ে দক্ষ এবং লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন।
সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারত কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে। ২১ জুন ওল্ড ট্র্যাফোর্ডে হবে এই ম্যাচ, যা গ্রুপ পর্বের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। ২ ম্যচে ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া।