পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ন্যাশন' তাদের প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের পর প্রধান কোচ মাইক হেসন এবং ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির মধ্যে হওয়া আলোচনায় বিষয়টি উঠে আসে। সংবাদমাধ্যমটির সূত্রের দাবি, সীমিত ওভারের দলে রিজওয়ানের ভূমিকা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন হেসন। যার কারণে ওয়ানডে দল থেকে রিজওয়ানের বাদ পড়া প্রায় নিশ্চিত।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন রিজওয়ান। এই সংস্করণে তার সংগ্রহ ২ হাজার ৯৭৯ রান, গড় ৪০.০৮। ক্যারিয়ারে রয়েছে চারটি শতক ও ১৯টি অর্ধশতক। উইকেটের পেছনে নিয়েছেন ১১৩টি ক্যাচ এবং করেছেন সাতটি স্টাম্পিং।
তবে ২০২৬ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র ৫৮ রান করেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটার হিসেবে অভিষেক হওয়া গাজি ঘৌরিকে অস্ট্রেলিয়া সিরিজে রাখা হতে পারে।
তার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপিং বিকল্প হিসেবে থাকতে পারেন উসমান খান অথবা মির্জা সাদ বাইগ। অস্ট্রেলিয়া দল আগামী ২৩ মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।