দলের নেতৃত্ব কাঠামোতেও বড় কোনো পরিবর্তন আনছে না ইংল্যান্ড। টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকস বহাল থাকছেন, তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন হ্যারি ব্রুক। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আগের মতোই থাকছেন রব কি।
ম্যাককালামের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। যদিও গত অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে রব কি বলেন, 'শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলো ব্রেন্ডন ম্যাককালাম।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইংল্যান্ড। চোটে জর্জর প্রতিপক্ষের বিপক্ষে এমন হারের পর দলীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা তৈরি হয়।
গত কয়েক মাসে মাঠের বাইরের বিভিন্ন ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে। অ্যাশেজ চলাকালে ম্যাককালাম ও স্টোকসের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও, প্রকাশ্যে তারা একে অপরকে সমর্থন জানিয়েছেন।
কি বলেন, 'অনেক অনেক সাফল্য আমরা পেয়েছে তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।'