অধিনায়কত্ব পাবার পেছনে ৪ জনের কৃতিত্ব স্বীকার করলেন সূর্যকুমার

ভারতীয় ক্রিকেট
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রোহিত শর্মার টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক ছিলেন না সূর্যকুমার যাদব। এর আগে বড় পর্যায়ে নেতৃত্ব দেবার খুব বেশি অভিজ্ঞতাও ছিলো না। তবুও রোহিতের অবসরের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হলো সূর্যকুমারকে। অনেকেই ভেবেছিলেন ভারতের প্রধান কোচ ও কলকাতা নাইট রাইডার্সে সূর্যকুমারকে সতীর্থ গৌতম গম্ভীরের পরামর্শেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় অধিনায়ক জানালেন, গম্ভীর নন, তার অধিনায়ক হবার পেছনে অবদান আছে অন্য চারজন ব্যক্তির।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে গম্ভীর অধিনায়ক থাকাকালীন তার সহ অধিনায়ক ছিলেন সূর্যকুমারকে। কিন্তু অধিনায়কত্ব পাবার দুই বছর এসে সুরিয়া জানালেন তার অধিনায়কত্ব পাবার পেছনে গম্ভীরের কোনো ভূমিকা ছিলো না। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান কোচ, নির্বাচক ও বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি জড়িত ছিলেন সূর্যকুমারের অধিনায়কত্ব পাবার নেপথ্যে।

‎ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানান, অধিনায়ক হবার খবর প্রথম তাকে জানান তৎকালীন ক্রিকেট বোর্ড সচিব ও বর্তমান সভাপতি জয় শাহ। তিনি বলেন, 'একটা সময় ছিল যখন জয় ভাই, যিনি তখন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সেক্রেটারি ছিলেন, শ্রীলঙ্কা সিরিজের তিন-চার দিন আগে আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে, ভবিষ্যতের জন্য আমাকে টি-২০ দলের অধিনায়ক করা হচ্ছে। হ্যাঁ, তিনিই প্রথম আমাকে ফোন করেছিলেন।'

সূর্যকুমার জানান তাকে অধিনায়ক করার পুরো প্রক্রিয়াটি সাবেক অধিনায়ক রোহিত ও প্রধান নির্বাচক অজিত আগারকার মিলেই পরিচালনা করছিলেন, 'কিন্তু আমি প্রায় নিশ্চিত ছিলাম যে তখন পুরো পরিকল্পনাটা রোহিত ভাই ও অজিত ভাইই করছিলেন। গৌতম ভাই পরে যুক্ত হন। তারা তখনকার কোচ রাহুল স্যার (রাহুল দ্রাভিদ)-এর সঙ্গে বিষয়টি আলোচনা করেছিলেন এবং পরে জয় ভাই-এর সঙ্গেও কথা বলেন। এরপর তারা সিদ্ধান্ত নেন যে, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকেই ভারতের নেতৃত্ব দেওয়া উচিত। '

চমক হিসেবে ভারতের অধিনায়কত্ব পাবার পর সাফল্য দিয়েও সবাইকে চমকে দিচ্ছেন সূর্যকুমার। বিশ্ব ক্রিকেটে অন্তত ৫০ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে সাফল্যের হারে সবার ওপরে এখন তিনি। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর চতুর্থ অধিনায়ক হিসেবে ভারতকে বিশ্ব জয়ের স্বাদ পাইয়ে দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন ইতোমধ্যেই। যে রোহিতের পরামর্শে অধিনায়কত্ব পেয়েছিলেন, ভারতের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতার রেকর্ডে রোহিতকে পেছনে ফেলতে সুরিয়াকুমার মাত্র আট জয় দূরে দাঁড়িয়ে।

আরো পড়ুন: