বৈভবের সবচেয়ে বড় অর্জন এসেছে দুটি বিশেষ পুরস্কারে। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই আসরে সেরা উদীয়মান ক্রিকেটার ও সেরা ক্রিকেটারের সম্মান জিতেছেন বৈভব। বয়স মাত্র ১৫ হলেও পুরো মৌসুমে তার পারফরম্যান্স ছিল অভিজ্ঞ অনেক ক্রিকেটারের চেয়েও উজ্জ্বল।
রাজস্থান রয়্যালসের সঙ্গে বৈভবের চুক্তির মূল্য ১ কোটি ১০ লাখ রুপি। তবে মাঠের পারফরম্যান্সের সুবাদে মৌসুম শেষে পুরস্কার হিসেবেই আরও ৫৫ লাখ রুপি পেয়েছেন তিনি। বয়সের তুলনায় অসাধারণ সাফল্যে বৈভব যে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
বৈভব সূর্যবংশীসহ আরও যে যা পুরস্কার জিতেছেন, দেখে নেওয়া যাক এক ঝলকে: -
ইমার্জিং প্লেয়ার অব দা সিজন- ১০ লাখ রুপি
-বৈভব সূর্যবংশী (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)
সুপার স্ট্রাইকার অব দা সিজন- ১০ লাখ রুপি
-বৈভব সূর্যবংশী (স্ট্রাইক রেট ২৩৭.৩০)
সুপার সিক্সেস অব দা সিজন- ১০ লাখ রুপি
-বৈভব সূর্যবংশী (১৬ ইনিংসে ৭২ ছক্কা)
অন দা গো ফোরস অব দা সিজন- ১০ লাখ রুপি
-সাই সুদর্শন (১৭ ইনিংসে ৭৫ চার)
গ্রিন ডট বলস অব দা সিজন- ১০ লাখ রুপি
-মোহাম্মাদ সিরাজ (৩৭২ ডেলিভারিতে ১৭২ ডট ডেলিভারি)
ক্যাচ অব দা সিজন- ১০ লাখ রুপি
-মানিশ পান্ডে (কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিডের ক্যাচ)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:
-পাঞ্জাব কিংস
পার্পল ক্যাপ- আসরের সর্বোচ্চ উইকেট- ১০ লাখ রুপি
-কাগিসো রাবাদা (১৭ ইনিংসে ২৯ উইকেট)
অরেঞ্জ ক্যাপ-আসরের সর্বোচ্চ রান- ১০ লাখ রুপি
-বৈভব সূর্যবংশী (১৬ ইনিংসে ৭৭৬ রান)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দা সিজন- ১৫ লাখ রুপি
-বৈভব সূর্যবংশী (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)
পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (অন্তত ৫টি ম্যাচ আয়োজন করা ভেন্যু)-৫০ লাখ রুপি
-ইডেন গার্ডেন্স, কলকতা- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল
পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (৫টির কম ম্যাচ আয়োজন করা ভেন্যু)- ২৫ লাখ রুপি
-হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
রানার্স আপ- সাড়ে ১২ কোটি রুপি
-গুজরাট টাইটান্স
চ্যাম্পিয়ন- ২০ কোটি রুপি
-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু