এলপিএলে দল পেলেন বিজয়

এলপিএল
বিজয় শঙ্কর
বিজয় শঙ্কর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।

ভারতের সাবেক অলরাউন্ডার শঙ্করকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ক্যান্ডি রয়্যালস। একই দলের হয়ে এলপিএলে খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই তালিকায় যোগ হয়েছেন শঙ্করও।

২০২০ সালে উদ্বোধনী এলপিএলে, তখনকার ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলেছিলেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান ও মুনাফ প্যাটেল। ২০২৪ সালের পর এটিই হতে যাচ্ছে এলপিএলের প্রথম আসর। ২০২৫ মৌসুম স্থগিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে চেয়েছিল তারা। সেই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে ভারত ও শ্রীলঙ্কা। খেলোয়াড় ড্রাফটের আগে ঘোষিত মার্কি সাইনিং তালিকায় আরও আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের শাহিবজাদা ফারহান এবং নিউজিল্যান্ডের জেমস নিশাম। নিশাম ও অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমট খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে। তাদের সঙ্গে আছেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ডাম্বুলা সিক্সার্স বিদেশি খেলোয়াড় হিসেবে নিয়েছে ফারহান ও রিজা হেনড্রিকসকে।

সাউথ আফ্রিকার রসি ফন ডার ডাসেন যোগ দিয়েছেন গল গ্ল্যাডিয়েটর্সে, যেখানে স্থানীয় তারকা হিসেবে আছেন দাসুন শানাকা ও ইশান মালিঙ্গা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস দলে নিয়েছে বাংলাদেশের সাকিব ও তাসকিনকে। স্থানীয় ক্রিকেটার হিসেবে তাদের সঙ্গে আছেন ভানুকা রাজাপাকসে ও দুনিথ ওয়েলালাগে।

আরো পড়ুন: