চেন্নাইয়ে ওভারটনের বদলি সাউথ আফ্রিকার ফরেস্টার

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের চলতি আসরে চোট যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসের। চোটে পড়ে এবার দেশে ফিরলেন জেমি ওভারটন। ইংল্যান্ডের ডানহাতি পেসারের বদলি হিসেবে ডিয়ান ফরেস্টারকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন ওভারটন। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন জশ ইংলিস, আকশাত রাঘুবংশী ও ঋষভ পান্তের উইকেট। ৩৬ রানে ৩ উইকেট নেওয়ার পরের ম্যাচেই তাকে পাচ্ছে না চেন্নাই। উরুরর চোট পাওয়া পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ডানহাতি এই পেসার।

সামাজিক যোগাযোগামাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। দেশে ফেরার খবর নিশ্চিত করে ওভারটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাজ শেষ করার আগেই দেশ ফিরতে হচ্ছে বলে খারাপ লাগে।’ দেশে ফেরার আগে চেন্নাইয়ের হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন ওভারটন।

ইংলিশ পেসারের অভাব পূরণে সাউথ আফ্রিকার ফরেস্টারকে দলে নিয়েছে চেন্নাই। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে ফ্র্যাঞ্চাইজিটির খরচ ৭৫ লাখ রুপি। সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তার।

এ ছাড়া কদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন ফরেস্টার। রাওয়ালপিন্ডিজের হয়ে ৬ ইনিংসে ১৭১.৪২ স্ট্রাইক রেটে ১৩২ রান করেছেন। এদিকে এসএ টোয়েন্টিতে জোবার্গের হয়ে ৮ ইনিংসে ১৬৫.০৯ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৫ রান। এমআই কেপটাউনের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৮০ রানের একটি ইনিংসও ছিল তার।

এসএ টোয়েন্টি ও পিএসএল খুব বেশি বোলিং করেননি ফরেস্টার। সাউথ আফ্রিকার ২৫ বছর বয়সী অলরাউন্ডার পিএসএলে ৩৪ বলে নিয়েছেন ২ উইকেট। এসএ টোয়েন্টিতে এক ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি। আইপিএলের চলতি আসরে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে চেন্নাই। ১৫ মে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ।

আরো পড়ুন: