দুই দলের লড়াই শেষে ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ১৩ উইকেট নিয়েছিলেন। তবে এবার তাকে পেতে আগ্রহই দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরবর্তীতে দল পেয়েছেন নাহিদ। গত মৌসুমে পেশাওয়ার জালমির হয়ে খেলা ডানহাতি পেসার এবারও তাদের হয়েই মাঠ মাতাবেন। ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে নিয়েছে পেশাওয়ার।
এরপর বাংলাদেশ থেকে দল পেয়েছেন পারভেজ ইমনও। মাত্র ৬০ লাখ রুপিতে বাঁহাতি ওপেনারকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। এদিকে নিলামের আগে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে তারা। পিএসএল নিলামে ৫৩ জন ক্রিকেটার নাম দিলেও শেষ পর্যন্ত ৫০ জনই অবিক্রিত ছিলেন।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, লিটন দাস, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামের নাম তোলা হয়। তবে তাদেরকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় দফায় সাকিবের তোলা হলেও তাকে দলে নেয়নি কেউ। সাকিবের মতো দ্বিতীয় ডাকেও দল পাননি পেসার তাসকিন।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ৮ কোটি ৫০ লাখ রুপিতে ইসলামাবাদ ইউনাইটেডে ফাহিম আশরাফ, ৮ কোটি ৬৫ লাখ রুপিতে রাওয়ালপিন্ডিতে নাসিম শাহ, ৭ কোটি ৬০ লাখ রুপিতে লাহোরে হারিস রউফ, ৫ কোটি ৭০ লাখ রুপিতে শিয়ালকোটে সাহিবজাদা ফারহান খেলবেন। এ ছাড়া ডেডিভ ওয়ার্নার ৭ কোটি ৯০ লাখ রুপিতে করাচির হয়ে খেলবেন। ইসলামাবাদের হয়ে খেলবেন ৭ কোটির মার্ক চ্যাপম্যান।
পিএসএলের ৮ দলের স্কোয়াড-
ইসলামাবাদ ইউনাইটেড— শাদাব খান, সালমান ইরশাদ, আন্দ্রিস গুস, ডেভন কনওয়, ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, ম্যাক্স ব্রায়ান্ট, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা সাজ্জাদ, সামির মিনহাস, সামিন গুল, শামার জোসেফ, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, দীপেন্দ্র সিং আইরে।
শিয়ালকোট স্ট্যালিয়ন্স— স্টিভ স্মিথ, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, স্টিভ স্মিথ, জাহানজাইব সুলতান, অ্যাস্টন টার্নার, পিটার সিডল, তাবরাইজ শামসি, লাচলান শো, ডিলানো পটগিটার, জশ ফিপিপ, শান মাসুদ, মমিন কুমার, আওয়াইস জাফর।
করাচি কিংস— মঈন আলী, খুশদিল শাহ, হাসান আলী, সাদ বেগ, আব্বাস আফ্রিদি, মঈন আলী, আজম খান, ডেভিড ওয়ার্নার, সালমান আলী আঘা, শহীদ আজিজ, মীর হামজা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ হামজা, আকিব ইলিয়াস, খুজাইমা বিন তানভির, জনসন চার্লস, মোহাম্মদ ওয়াসিম, ইহসানউল্লাহ, রিজওয়ানউল্লাহ।
কোয়েটা গ্লাডিয়েটর্স— আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ, শ্যামল হোসেন, স্পেন্সার জনসন, রাইলি রুশো, ফয়সাল আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, খাজা নাফে, ওয়াসিম আকরাম জুনিয়র, খান জেব, বিসমিল্লাহ খান, সাকিব খান, ব্রেট হ্যাম্পটন, স্যামুয়েল হার্পার, বেভন জ্যাকবস, সাউদ শাকিল, বেন ম্যাকডারমট, টম কারান।
লাহোর কালান্দার্স— মুস্তাফিজুর রহমান, শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলী, হুসাইন তালাত, তৈয়ব তাহির, গুড়াকেশ মোতি।
পেশাওয়ার জালমি— অ্যারন হার্ডি, বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশাল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ।
হায়দরাবাদ কিংসম্যান— সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস ল্যাবুশেন, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ।
রাওয়ালপিন্ডি— মোহাম্মদ রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, লরি ইভান্স, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান।