মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্য, সাব্বিরের হাফ সেঞ্চুরিতে জিতল আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। তারা এবার হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। এই ম্যাচে আবাহনীর জয়ের নায়ক অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৭ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচে আবাহনীর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বসুন্ধরার ইনিংস থামে ৯ উইকেটে ২০৯ রানে।