এ ছাড়া আব্দুল সামাদ, আহমেদ দানিয়াল, মুহাম্মদ ইরফান খান, মুহাম্মদ শাহজাদ এবং সাদ মাসুদের মতো ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটি খেলতে আগামী ২৮ অক্টোবর দেশ ছাড়বেন পাকিস্তানের ক্রিকেটাররা। তিনদিনের টুর্নামেন্ট শেষ হবে ১লা নভেম্বর।
১২ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে সি গ্রুপে জায়গা পেয়েছে পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গী ভারত এবং সংযুক্ত আমিরাত। স্বাগতিক হংকং চায়নার সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছে সাউথ আফ্রিকা, ওমান এবং আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। প্রথম ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ও হংকং চায়নার মধ্যে। পরের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে।
পাকিস্তানের স্কোয়াড— আব্বাস আফ্রিদি (অধিনায়ক), খাওয়াজা নাফে, আব্দুল সামাদ, আহমেদ দানিয়াল, মুহাম্মদ ইরফান খান, মুহাম্মদ শাহজাদ এবং সাদ মাসুদ।