নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নারী এশিয়া কাপ
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ ছাড়া জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসেও একই দল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

দলের অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ আগষ্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ৩১ আগষ্ট।

সেই ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। গ্রুপে বাংলাদেশকে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর একই মাঠে ম্যাচটা হবে রাত সাড়ে টায়। একই সময়ে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে হংকং এবং থাইল্যান্ডকে।

২৮ আগষ্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে ৫ সেপ্টেম্বর। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ নারী স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবিয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মাগলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

আরো পড়ুন: