‘আমরা মানসিকভাবে প্রস্তুত টেস্টের জন্য’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ
অনুশীলনে বাংলাদেশ দল
অনুশীলনে বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ ২১ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু সফরের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউটসহ দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা।

এরপরও প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যেভাবে ফিল্ডিং ও ক্যাচ ধরেছে তার প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশ দল দ্রুতই নিজেদের মানিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কোচ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অনেক ভালো হয়েছে যে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি এখানে। দেখা হয়েছে যে কে কোথায় কোন জায়গায় ভালো করছে এবং প্রস্তুতি ম্যাচে ওরা খুব ভালো ফিল্ডিং করেছে, ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভেতরেই। পৃথিবীর যেকোনো জায়গাতেই যত তাড়াতাড়ি আমি মানিয়ে নিতে পারব, এটা নিজের জন্যই ভালো।'

ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে ৯০ শতাংশ মানিয়ে নিয়েছেন বলে মনে করেন আশিক। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে লড়তে হলে মানসিক ও শারীরিক দুই ভাবেই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ দুইভাবেই নিজেদের তৈরি করছে বলে জানিয়েছেন আশিক।

তিনি যোগ করেন, 'আমরা অনেক আগে এসেছি এখানে এবং প্লেয়াররা এটার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে এবং অনেকটা হয়ে গেছে। আমি বলব যে ৯০ ভাগ মানিয়ে নেয়া হয়ে গেছে ওদের। আমাদের প্লেয়াররা মানসিকভাবে প্রস্তুত টেস্টে লড়াই করার জন্য। আর ক্রিকেট আপনারা জানেন যে এটা গোল বলের খেলা। এখানে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা দেখা যাবে মাঠে।'

ডারউইনে আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। দলে আছেন সব নিয়মিত তারকা। অন্যদিকে বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না নাহিদ রানার মতো পেসারকে। প্রথম টেস্টে নেই শরিফুল ইসলামও। শেষ মুহূর্তে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন লিটন দাস।

আরো পড়ুন: