অস্ট্রেলিয়া সিরিজের আগে আগামী ৬ জুন প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশের। সেখান থেকেই কাজ শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের সাবেক এই পেসারের। এর আগে বিসিবির বিভিন্ন দলের সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তালহা। সর্বশেষ বিপিএলে পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন নোয়াখালী এক্সপ্রেসের।
এ ছাড়াও কোচ হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তাকে কোচিং করাতে দেখা যায়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তিনি কোচ হিসেবে কাজ করছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে। এবার জাতীয় দলের মতো বড় দায়িত্ব পেতে চলেছেন সাবেক এই টাইগার পেসার। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। পরে ৯ জুন থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
কদিন আগেই বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিং স্টাফে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন টেইট। এমনকি বেঙ্গলের প্রধান কোচ পদের জন্য সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। টেইটের স্ত্রীও ভারতীয়। তাই স্ত্রীর সঙ্গে থাকতেই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
গণমাধ্যমের মতে টেইটের সাক্ষাৎকার নিয়েছেন অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরী। প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। বেঙ্গলও এখনও টেইটকে নিয়ে কোনো আনুষ্ঠানিক খবর জানায়নি। মূলত টেইটের পারিশ্রমিকের বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারেনি তারা।
সাবেক এই অজি পেসারকে দলে টানতে বছরে ২ কোটি রুপির বেশি ব্যয় হতে পারে দলটির। বর্তমানে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে মাসে প্রায় ১৪ হাজার মার্কিন ডলার পান টেইট, যা ভারতীয় মুদ্রায় বছরে প্রায় ২ কোটি রুপির সমান। টেইটকে পেতে এই পরিমাণ অর্থ ব্যয় করতেই হবে বেঙ্গলকে।