কখনোই কোনো ক্রিকেটারকে তকমা দেয়া উচিত না: তালহা
ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লেগে গিয়েছিল মুমিনুল হকের। সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ার লম্বা না হওয়ার পেছনে এটাকেই অন্যতম কারণ মনে করেন মুমিনুল হক। বিভিন্ন সময়, বিভিন্ন সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন বাঁহাতি এই বাংলাদেশি ব্যাটার। এমন মতামতের সঙ্গে একমত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) ইস্ট জোনের কোচ তালহা জুবায়েরও।