ডিপিএলের আরও ২ রাউন্ডের সূচি প্রকাশ

ডিপিএল
ডিপিএল
ডিপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের অষ্টম ও নবম রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। আগামী ২ জুন শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা। এদিন বিকেএসপি-৪ নম্বর মাঠে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও গুলশান ক্রিকেট ক্লাব।

একই দিনে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্য ম্যাচগুলোতে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। আর বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ৫ জুন। এদিন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এ ছাড়া গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে সিটি ক্লাবের, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অন্য ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, ক্রিকেটার্স অ্যাকাডেমি ও ইউল্যাব মাঠে।


ডিপিএলের দুই রাউন্ডের সূচি-

৮ম রাউন্ডের সময়সূচী-

তারিখম্যাচ নংদলবনামদলসময়ভেন্যু
০২-০৬-২০২৬৪৩আবাহনী লিমিটেডবনামগুলশান ক্রিকেট ক্লাবসকাল ৯:০০ টাবিকেএসপি-৪
০২-০৬-২০২৬৪৪মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃবনামলেজেন্ডস অব রূপগঞ্জসকাল ৯:০০ টাএসবিএনসিএস (মিরপুর)
০২-০৬-২০২৬৪৫গাজী গ্রুপ ক্রিকেটার্সবনামঢাকা লেপার্ডসসকাল ৯:০০ টাবিএসসিসি (বসুন্ধরা)
০২-০৬-২০২৬৪৬অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাববনামসিটি ক্লাবসকাল ৯:০০ টাবিকেএসপি-৩
০২-০৬-২০২৬৪৭প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাববনামব্রাদার্স ইউনিয়ন লিঃসকাল ৯:০০ টাপিকেএসপি-২
০২-০৬-২০২৬৪৮বসুন্ধরা স্ট্রাইকার্সবনামরূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবসকাল ৯:০০ টাসিএ (ক্রিকেটার্স একাডেমি)

৯ম রাউন্ডের সময়সূচী -

তারিখম্যাচ নংদলবনামদলসময়ভেন্যু
০৫-০৬-২০২৬৪৯আবাহনী লিমিটেডবনামলেজেন্ডস অব রূপগঞ্জসকাল ৯:০০ টাবিকেএসপি-৩
০৫-০৬-২০২৬৫০মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃবনামগাজী গ্রুপ ক্রিকেটার্সসকাল ৯:০০ টাপিকেএসপি-২
০৫-০৬-২০২৬৫১গুলশান ক্রিকেট ক্লাববনামসিটি ক্লাবসকাল ৯:০০ টাবিএসসিসি (বসুন্ধরা)
০৫-০৬-২০২৬৫২অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাববনামব্রাদার্স ইউনিয়ন লিঃসকাল ৯:০০ টাবিকেএসপি-৪
০৫-০৬-২০২৬৫৩প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাববনামরূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবসকাল ৯:০০ টাসিএ (ক্রিকেটার্স একাডেমি)
০৫-০৬-২০২৬৫৪বসুন্ধরা স্ট্রাইকার্সবনামঢাকা লেপার্ডসসকাল ৯:০০ টাইউল্যাব (ULAB)

আরো পড়ুন: