ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ৮ মে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সিরিজের প্রথম টেস্টে বাবর আজমকে পাচ্ছে না পাকিস্তান। হাঁটুর চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার।

প্রথম টেস্টের আগে মিরপুর অনুশীলন করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন বাবর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চোট কতটা গুরুতর এবং সেরে উঠতে কত সময় লাগবে সেটা জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, মেডিকেল বিভাগে চোট পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাঁ পায়ের হাঁটুতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান ব্যাটার বাবর আজমকে পাওয়া যাবে না। দলের মেডিকেল প্যানেল বর্তমানে তার চোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’

বাবর ছিটকে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পাকিস্তানকে। কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। বাবর সবচেয়ে বেশি ফর্মে ছিলেন সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

অধিনায়ক হিসেবে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়েছেন বাবর। এ ছাড়া ব্যাট হাতেও অবদান রেখেছেন। পেশোয়ারের জার্সিতে ১১ ইনিংসে ৭৩.০২ গড় ও ১৪৫.৯০ স্ট্রাইক রেটে ৫৮৮ রান করেছিলেন। দুই সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ফলে প্রথম টেস্টে বাবরের অভাব পূরণ করতে বেগ পেতে হবে সফরকারীদের।

আরো পড়ুন: