জোড়াতালি দিয়ে বিপিএল করব না: তামিম

বিপিএল
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসর নিয়ে আলোচনা সমালোচনা ছিল তুঙ্গে। ২০২৫ সালের বিপিএলে একাধিক ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছি। আর গত বিপিএলের বেশ কয়েকটি দলের বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার অভিযোগ উঠেছে।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এমন জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের চেয়ে না করাই ভালো। বৃহস্পতিবার বিপিএলের আগের দুই আসরের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতে গণমাধ্যমের সামনে হাজির হন তামিম ও ফাহিম সিনহা।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।'

কর্মকর্তাদের কারণে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়েছে বিসিবিকে। তামিম স্পষ্ট করেছেন বিপিএলে দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রে দোষীদের জবাবদিহিতা চান তামিম। তিনি যোগ করেন, 'আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।'

বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই খেলেছে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের মতো দল। সংবাদ সম্মেলনে তাদের নাম প্রকাশ করেছেন তামিম নিজেই। আর বিপিএলের শুরুর ঠিক আগ মুহূর্তে চট্টগ্রামের মালিকানা নিতে হয় বিসিবিকে। এ কারণে মোটা অঙ্কের ক্ষতি হয়েছে দাবি ফাহিমের।

তিনি যোগ করেন, 'দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।'

আরো পড়ুন: