রাতুলের অপরাজিত সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ডিপিএল
সেঞ্চুরির পর সামিউন বশির রাতুল
সেঞ্চুরির পর সামিউন বশির রাতুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় রানের দেখা পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে লড়াইও করতে পারেনি বসুন্ধরা স্ট্রাইকার্স। আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৫৮ রান করে রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে ২৭৫ রানে অল আউট হয় বসুন্ধরা। ফলে ৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ।

আগে ব্যাট করে আশিকুর রহমান শিবলি ৭ এবং মোহাম্মদ হাবিবুর রহমান ৭ রান করে দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে দলটি। এরপর দলের হাল ধরেন আইচ মোল্লা। তিনি ৭১ বলে ৬২ রানের ইনিংস খেলে তিনি দলের বড় রানের ভিত গড়ে দেন। এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর।

তিনি ২৩ বলে ৩৩ রান যোগ করেন। পাশাপাশি তানবীর হায়দার করেন ৫১ বলে ৫৬ রান। অপরাজিত সেঞ্চুরির স্বাদ পেয়েছেন সামিউন বশির রাতুল। শেষদিকে ২৯ বলে ২৪ রান করেন মেহেদী হাসান। পাশাপাশি মাসুম খান ২১ বলে ৩৩ রান করে রূপগঞ্জের ৩০০ পেরুনো রান এনে দেন।

বসুন্ধরার হয়ে দুটি করে উইকেট নেন রুয়েল মিয়া, ইরফান হোসেন ও সানজামুল ইসলাম। একটি উইকেট পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন জিয়াউর রহমান। ৪২ বলে ৪২ রান করেছেন বিপ্লব। আর কেউই চল্লিশের গণ্ডি পেরুতে পারেননি।

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন মেহেদী ও রাতুল। পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন আব্দুল হালিম। একটি করে উইকেট নেন সফর আলী ও তানবির। এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স বড় জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮৫ রান করে গাজী।

জবাবে খেলতে নেমে ১০৩ রানে অল আউট হয়েছে রূপগঞ্জ টাইগার্স। গাজীর হয়ে এদিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন মুনিম শাহরিয়ার। তিনি ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন। পাশাপাশি ৭১ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাব্বির হোসেন। জবাবে নেমে মোটেই লড়াই করতে পারেনি রূপগঞ্জ টাইগার্স।

তাদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শাখির হোসেন। দুই অঙ্ক পেরুতে পেরেছেন অমিত মজুমদার (১০), কালাম সিদ্দিকী (২০) ও মুক্তার আলী (১৫)। তাদের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন মোহাম্মদ রুবেল ও আজিজুল হাকিম রনি। রুবেল ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন রনি। দুটি উইকেট পেয়েছেন আরিদুল ইসলাম।

আরো পড়ুন: