পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ফাইয়াজুর

বিসিবি
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের পদত্যাগের যেন হিড়িক পড়েছে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের চতুর্থ পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান। শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভার পর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। গত বছরের ৬ অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে অংশগ্রহণ করেছিলেন ফাইয়াজুর।

উত্তরা ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে এসেছিলেন বিসিবিতে। পরিচালক হওয়ার পর কাজ করছিলেনডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে। তবে কয়েক মাসের ব্যবধানে পদত্যাগ করলেন তিনি।

চলতি বছরের ২৪ জানুয়ারি পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। কাজ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টে। এদিকে গত নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন তামিম ইকবালসহ নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা।

নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও কারসাজির অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠি দেন তারা। পরবর্তীতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করে তারা। এমন অবস্থায় পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আরও তিন পরিচালক। গত মাসে আমজাদ হোসেনকে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বিসিবি।

এরপর পরিচালক পদ থেকেই পদত্যাগ করেন আজজাদ। কয়েকদিন আগে এনএসসি থেকে নির্বাচিত হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সালও সরে দাঁড়ান। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ফাইয়াজুরও। গুঞ্জন আছে, আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন।

আরো পড়ুন: