আমরা নির্বাচিত বোর্ড, এটা বদলানোর সম্ভাবনা দেখি না: নাজমুল

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এম নাজমুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এম নাজমুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। দেশে সাধারণ মানুষের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন। মিরপুরে নিজের মূল্যবান ভোটটি দিয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামও।

ভোট দেয়ার পর নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিবির এই পরিচালক। যেই নির্বাচিত হোক না কেন দেশের ক্রিকেটের উন্নয়নে যেন অবদান রাখেন সেটাই চাওয়া তার।

তিনি বলেন, 'আমি আশা করছি যে, যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা যাতে ক্রীড়াবান্ধব হয়। এবং ক্রীড়াবান্ধব হলে বিশেষ করে আমি আমাদের, আমি যেহেতু ক্রিকেটের মানুষ, আমি আশা করব যে তারা ক্রিকেটের উন্নতির লক্ষ্যে যাতে কাজ করে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা।'

তিনি আরো বলেন, 'শুধুমাত্র ক্রীড়াঙ্গনের উন্নয়ন হলে তো হবে না, পুরা দেশের উন্নয়ন হতে হবে। এই এলাকার উন্নয়ন হতে হবে। এই এলাকায় যত অসঙ্গতি আছে, যত অন্যায় অবিচার আছে সেগুলার দূর যারা করতে পারবেন, আমি আশা করি তারাই আসবেন এবং তারাই এই এলাকাটাকে উন্নত করবে।'

এদিকে গুঞ্জন আছে, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল নতুনভাবে বিসিবির নির্বাচনের আয়োজন করতে পারে। সেক্ষেত্রে শঙ্কার মুখে আছে শেষবারের নির্বাচনে বিসিবির নির্বাচিত পরিচালকরা। এমন সম্ভাবনার গুঞ্জন অবশ্য উড়িয়ে দিলেন নাজমুল।

তিনি আরো বলেন, 'আমি কোনো সম্ভাবনা দেখি না (বোর্ড বদলানোর)। তার কারণ, আমরা এটা একদম সম্পূর্ণভাবে নির্বাচিত একটা বোর্ড। এই বোর্ডে যে কেউ চাইলেই তো পরিবর্তন করতে পারার কথা না। তবে কারো যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে সেটা তারা দিতেই পারে।'

আরো পড়ুন: