বৃষ্টিতে ভেসে গেল ফাইনাল, যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ-সাউথ আফ্রিকা ইমার্জিং
সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার সুযোগ ছিল বাংলাদেশ ইমার্জিং দলের। তবে জাকির হাসান-শাহাদাত হোসেন দিপুদের সেই স্বপ্ন বৃষ্টিতে ভেস্তে গেছে। বেরসিক বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার ফাইনাল। ফলে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে দুই দল।