রোহিতকে নিয়ে শঙ্কা কাটলেও ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত কোহলি
বিরাট কোহলির চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারত শিবিরে। ধারণার চেয়ে তার সুস্থ হতে আরও বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।