‘এলোমেলো’ বোলিংয়ের পরও পেসারদের ওপর আস্থা সালাহউদ্দিনের
প্রথম দিনের খেলা শেষে মুমিনুল হক জানিয়েছিলেন প্রথম ঘণ্টা ভালোমতো কাটিয়ে দিতে পারলে ৪০০ বা ৫০০ রানেও চোখ রাখবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাস বাংলাদেশকে সেই স্বপ্নের মতো শুরু এনে দিয়েছিলেন। তবে বাংলাদেশ দ্বিতীয় দিনে অল আউট হয়েছে ৪১৩ রান করে।