আইপিএলের শুরুতে খেলা হচ্ছে না স্টার্কেরও
এবারের আইপিএলের শুরুতে খেলা হচ্ছে না মিচেল স্টার্কের। ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই বাঁহাতি পেসারকে নিয়ে সতর্ক অবস্থানে থাকতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ কারণেই তারা স্টার্ককে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এউ। তাদের প্রতিবেদন মতে অস্ট্রেলিয়া বেশ কয়েকজন সিনিয়র পেসারদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।