রিশাদ-আলিসের স্পিনের পর নাইম-সাইফের ব্যাটে বাংলাদেশের জয়
জাদুকরী স্পিনে সাউথ আফ্রিকা ‘এ’ দলকে ধসিয়ে দিয়েছিলেন আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের দুই স্পিনারের সাত উইকেটে দুইশর আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। রান তাড়ায় সাইফ হাসান ও নাইম শেখ হাফ সেঞ্চুরি করলেও পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন তাওহীদ হৃদয়রা।