পুরো ক্যারিয়ার আবাহনীতে খেলেছি, এবারও চ্যাম্পিয়ন হতে চাই: মোসাদ্দেক
ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের দ্বন্দ্বে স্থবির হয়ে ছিল দেশের ক্রিকেট। তবে তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেয়ার পরই ক্লাবগুলো প্রিমিয়ার লিগে অংশ নিতে রাজি হয়েছে। এর ফলে ক্রিকেটাররাও স্বস্তি ফিরে পেয়েছেন। তামিম দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর ঘোষণা দিয়েছেন।