৫ উইকেট নিয়ে এই ম্যাচে আবাহনীর নায়ক মাহফুজুর রহমান রাব্বি। পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন রোহান উদ দ্দৌলা ও রাকিবুল হাসান। আর একটি উইকেট নিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আর তাতেই গুঁড়িয়ে গেছে রূপগঞ্জের ইনিংস।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল আবাহনী। ওপেনিং জুটিতেই ৬৪ রান যোগ করেন জিসান আলম ও সৌম্য সরকার। জিসান ২৯ রান করে ফিরলেও সৌম্য তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি ফিরেছেন ৭৬ বলে ৬৫ রান করে। তার ইনিংস জুড়ে ছিল দুটি ছক্কা ও ৭টি চারের মার।
এরপর আর আবাহনীকে উইকেট হারাতে দেননি জাকের আলী অনিক ও মাহফুজুর রহমান রাব্বি। জাকের ৪০ বলে ৪৪ ও ৮ বলে ১৩ রান করে রাব্বি অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছেন। হুমায়ুন আহমেদ ও সুমন খান একটি করে উইকেট নিয়েছেন। এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী।
বোলিংয়ে নেমে শুরু থেকেই রূপগঞ্জকে চেপে ধরেন রাকিবুল হাসান ও রোহান উদ দ্দৌলা। এরপর মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন রাব্বি। রূপগঞ্জের হয়ে সবোর্চ্চ ৩৭ রান করেন শাখির হোসেন। পাশাপাশি কালাম সিদ্দিকী ৩৪ রান করেন। বাকি কেউই ত্রিশের কোটা পার হতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২১ রান করেন নুহায়েল সানদিদ।