পিটারসেনের ছোঁয়ায় স্পিন খেলার উন্নতি চান ব্রুক
মাত্র কদিন হলো ইংল্যান্ডের সাদা বলের দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন কেভিন পিটারসেন। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। বিশেষ করে ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা বাড়াতে পিটারসেন নিবিড়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।