ঘরের মাঠে বিশ্বকাপ খেলেই অবসরে যেতে চান রাজা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে চান সিকান্দার রাজা। ২০২৭ সালে জিম্বাবুয়েতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে ৪০ বছর বয়সী এই অলরাউন্ডারের কাছে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ তাই বিশেষ কিছু। একে নিজের জন্য ‘আশীর্বাদ’ মনে করছেন জিম্বাবুয়ের অধিনায়ক।