মুম্বাইয়ের পরের ম্যাচে অনিশ্চিত রোহিত
মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাঞ্জাব কিংসের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে চোটে পড়েছেন দলের অভিজ্ঞ এই ব্যাটার। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর পেছনের পেশিতে সমস্যা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।