ঈদের আগেই আইফোন বুঝে পেলেন রাজশাহীর চ্যাম্পিয়ন ক্রিকেটাররা
বিপিএলের সর্বশেষ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০২০ সালে রাজশাহীর ভিন্ন আরেকটি ফ্র্যাঞ্চাইজি রাজশাহী রয়্যালস বিপিএল জিতেছিল।
বিপিএলের সর্বশেষ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০২০ সালে রাজশাহীর ভিন্ন আরেকটি ফ্র্যাঞ্চাইজি রাজশাহী রয়্যালস বিপিএল জিতেছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি জিএসএলের টুর্নামেন্ট কমিটিকে আনুষ্ঠানিকভাবে ইমেইল করেছে রাজশাহী। তবে এখনো জবাব পায়নি বিপিএল চ্যাম্পিয়নরা। জিএসএলে খেলতে গায়ানা থেকে জবাবের অপেক্ষায় রাজশাহীর ম্যানেজমেন্ট। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার। রাজশাহীর প্রধান কোচ জানান, মালিকপক্ষও ফ্র্যাঞ্চাইজিটিকে বিশ্ব মঞ্চে দেখতে চান।
বিপিএল ফাইনাল শুরু হতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। এমন সময় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এলেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে ট্রফির নিয়ে মিরপুরে আসেন আকবর। চলতি বিপিএলে ডানহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। শেখ মেহেদী ফটোসেশন করলেও চট্টগ্রাম রয়্যালসের বাকি ক্রিকেটাররা ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন না। নাইম শেখদের সেই সুযোগটা কেড়ে নিয়েছেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীর হয়ে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।
দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে বিপিএলের চলতি আসরের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ২৩ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নামার আগেই টুর্নামেন্টের পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিমরা।
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৪৭ রান করতে হতো সিলেট টাইটান্সকে। উইকেটে ছিলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। তবে তাদের দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি। বরং তানজিম সাকিব ও বিনুরা ফার্নান্দোকে উইকেট দিয়ে সিলেটের বিপদ বাড়িয়েছেন। খালেদ আহমেদ ব্যাটিংয়ে এসে চারে শুরু করলেও ছক্কা মারার চেষ্টায় ফিরেছেন সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ক্যাচে। ইনিংসের ১৮তম ওভারে ৫ রানে ২ উইকেট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে এগিয়ে দেন বিনুরা। ১৯তম ওভারে আব্দুল গাফফার সাকলাইন দিয়েছেন মাত্র ৫ রান। যার ফলে শেষ ওভারে ২৪ রান করতে হতো সিলেটকে। সেই ওভারে ১৩ রান করেছেন ওকস ও নাসুম আহমেদ। সিলেটকে ১২ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে সিলেট টাইটান্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলেছেন ক্রিস ওকস। যেখানে তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। সেরা দুইয়ে থাকায় ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ পাচ্ছে রাজশাহী। দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিততে তারাই ফাইনালে উঠবে। যেখানে তাদের জন্য অপেক্ষায় চট্টগ্রাম।
এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস প্লে অফ থেকে বাদ পড়ে গেছে। এর ফলে বিপিএলে খেলার সুযোগ হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগেই জানা গিয়েছিল ডারবার ফাইনালে উঠলে আর উইলিসন আসবেন না। তবে ডারবান বাদ পড়ায় সেই সুযোগ হয়ে গেছে উইলিয়ামসনের।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জেতে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী। ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ১৩৩ রানের পুঁজি সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় চট্টগ্রাম। ৯ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে ম্যাচ জেতানো ইনিংস খেলেন শেখ মেহেদী। ২ রানে অপরাজিত থাকেন আমের জামাল।
এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস যদি সুপার ফোরে উঠতে না পারে তাহলে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনা পাকাপাকি করে রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বদেশি উইলিয়ামসনকে বিপিএলে দেখার অপেক্ষায় আছেন নিশাম। তারকা অলরাউন্ডারের বিশ্বাস, যদি কিন্তু পেরিয়ে বিপিএলে আসবেন উইলিয়ামসন।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই বিপিএল ছাড়ার কথা ছিল জিমি নিশামের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে রাজশাহীর হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।
এরই মধ্যে বিপিএলের প্লে অফে জায়গা নিশ্চিত করেছে চারটি দল। এরপরও পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি ঘিরে উত্তেজনা ছিল বেশ। এমন ম্যাচেই চট্টগ্রামকে ৩ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান চূড়ান্ত করেছে রাজশাহী। তারা গ্রুপ পর্বের সেরা হয়েই সুপার ফোরে খেলতে যাচ্ছে।