‘শুধু চোট নয়, আচরণগত সমস্যায় দলের বাইরে আফ্রিদি’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই শাহীন আফ্রিদি। হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানের লাল বলের দলে তাঁর অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে। তবে আফ্রিদির বর্তমান অবস্থার পেছনে শুধু চোটকেই কারণ হিসেবে দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, দলের ভেতরের পরিবেশ, আফ্রিদির আচরণগত সমস্যা এবং প্রশাসনিক কিছু বিষয়ও তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।