‘সূর্যবংশী থাকলে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিত’, হোয়াইটওয়াশের পর শাস্ত্রী
ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীর মতে, বৈভব সূর্যবংশীকে আন্তর্জাতিক অভিষেকের জন্য অপেক্ষা করিয়ে রাখা ঠিক হচ্ছে না। তার বিশ্বাস, আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ ওভারের সিরিজেই ১৫ বছর বয়সী এই ব্যাটারকে সুযোগ দেওয়া উচিত ছিল। তবে ভারতের ম্যানেজমেন্ট সেই পথে হাঁটেনি।