অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপিতে যোগ দিচ্ছেন ইমরুল
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ দল। এবার ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে যুব দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিসিবির। ফলে বাধ্য হয়েই নতুন কোচ খুঁজতে হচ্ছিল বাংলাদেশকে।