‘বাবরকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন হেসন’
‘এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকায় ফিরিয়ে এনেছি।’ নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর বাবর আজমের ভূমিকা নিয়ে এমন উত্তর দিয়েছিলেন মাইক হেসন। নির্দিষ্ট ভূমিকার জন্য ফেরানো হলেও সেটা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ ডানহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়লেও বাবরকে নিয়মিত খেলাচ্ছে পাকিস্তান। মাইকেল ভন মনে করেন, পাকিস্তানের রাজনীতি বুঝেই বাবরকে খেলাচ্ছেন হেসন। পাশাপাশি এও জানিয়েছেন, পাকিস্তানের প্রধান কোচ বাবরকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন।