‘টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে ধোনিকে খেলাবে চেন্নাই’
আইপিএলের এবারের মৌসুমে এখনও মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। আসরের শুরুতে চোটের কারণে বাইরে ছিলেন। ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ছন্দ নষ্ট করতে চান না বলেই ধোনি এখনও মাঠে নামছেন না বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেই ধোনিকে মাঠে দেখা যেতে পারে বলেও অনুমান করেন ধোনির এই দীর্ঘদিনের সতীর্থ।