বিশ্বকাপের ভাবনায় ওয়ানডে দলে আলিস
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। লম্বা সময় ধরে জাতীয় দলের রাডারে থাকলেও ইনজুরি ও কম্বিনেশনের কারণে কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এই মিস্ট্রি স্পিনারের।