বিশ্বকাপের আগে ইংল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
বাবর আজম ও জস বাটলার
বাবর আজম ও জস বাটলার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী বছরের ১৫ মে সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর ১৯ মে ম্যানচেস্টারে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে যথাক্রমে ২১ মে লিডস এবং ২৩ মে চেস্টার লে স্ট্রিটে অনুষ্ঠিত হবে।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ২৬ মে কার্ডিফে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। এই সফর শেষে আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে দলটি। ১৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেই টেস্ট সিরিজ।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজটি মূলত পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম। ইংল্যান্ড রয়েছে সপ্তম স্থানে। এর আগে সবশেষ ২০২১ সালে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। তিন ম্যাচের সেই সিরিজে সর্বোচ্চ রান করেছিলেন বাবর আজম। তিন ম্যাচে ১৭৭ রান করেছিলেন তিনি, যার মধ্যে তৃতীয় ওয়ানডেতে ছিল ১৫৮ রানের একটি ইনিংস।

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের সূচি-

১৫ মে: প্রথম ওয়ানডে, সাউদাম্পটন

১৯ মে: দ্বিতীয় ওয়ানডে, ম্যানচেস্টার

২১ মে: তৃতীয় ওয়ানডে, লিডস

২৩ মে: চতুর্থ ওয়ানডে, চেস্টার লে স্ট্রিট

২৬ মে: পঞ্চম ওয়ানডে, কার্ডিফ

আরো পড়ুন: