মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’, প্রথম দিনেই সাউথ আফ্রিকার লিড
জাতীয় দলের হয়ে টেস্টের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন বেশ কয়েকজনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন নাইম শেখ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপুরা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে অল আউট হয়েছে মাত্র ১২২ রানে। বিপরীতে জুবাইর হামজা ও মার্কোস অ্যাকারম্যানের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৭০ রান তুলেছে সাউথ আফ্রিকা। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের ৪৮ রানে এগিয়ে স্বাগতিকরা।