মানসিকতা বদলে গেছে কামিন্সের, তার কাছে পরিবারই এখন সব
আইপিএলের শুরুতে ইনজুরির কারণে খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়ে তিনি আইপিএলের মাঝ পথে সানরাইজার্স হায়দরবাদের সঙ্গে যোগ দিয়েছেন। গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলার পর আবারও মাঠের বাইরে ছিটকে যান তিনি।