শীর্ষস্থান হারালেন বরুণ, অভিষেকের ঘাড়ে ইশানের নিঃশ্বাস
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন অভিষেক শর্মা। প্রত্যাশিতভাবে বিশ্বকাপে ভালো করতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাঁহাতি ওপেনার। দুর্দান্ত পারফরম্যান্সে অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইশান কিশান। অভিষেক নিজের জায়গা ধরে রাখলেও বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বরুণ চক্রবর্তী। আবারও শীর্ষে ফিরেছেন রশিদ খান।