পুরষ্কারের মঞ্চে পাকিস্তানের কেউ নেই, আবারো আইসিসির দ্বারস্থ পিসিবি
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে পুরষ্কার বিতরণীর মঞ্চে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। এমন ঘটনা একটুও ভালো লাগেনি পিসিবির। আইসিসির কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে তারা।