‘এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত’
দলগতভাবে বাংলাদেশের পারফরম্যান্সে আরও অনেক ধারাবাহিকতার আশা করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। লম্বা সময় ধরে ক্রিকেট খেলে আসা দলটির কাছে আরও বেশি পরিণতবোধ এবং ভালো ফলাফলের প্রত্যাশা করছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ।