নক আউটে চলে এসেছি, এটা ডু অর ডাই: মেহেদী
গ্লোবাল সুপার লিগ থেকে শিরোপা জিতে ফেরা রংপুর রাইডার্সের বিপিএলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এমন অবস্থায় সবার জানতে চাওয়া এই রংপুরকে থামাবে কে? অথচ সেই রংপুরই যেন জিততে ভুলে যায় টুর্নামেন্টের শেষে এসে।