‘জাকের জানে কখন কী করতে হবে’
উইকেটের আচরণ কেমন, কী ধরনের উইকেটে কীরকম ব্যাটিং করতে হবে কিংবা ম্যাচের কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যাটিং করতে হবে! একজন ব্যাটারের তো এমন গুন চাই ই চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ব্যাটার অবশ্য খুঁজে পাওয়া দুষ্করই। দু-চারজনকে পাওয়া গেলেও ধারাবাহিকতার অভাবে সেটার প্রতিচ্ছবি ফুটে ওঠেনি পুরোদমে। তবে মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, জাকের আলী অনিক জানেন কোন সময় কী করতে হবে।