ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে একদিন পরেই নিজের নাম সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। এই বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এক কর্মকর্তা। এরই মধ্যে এই বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি জমা দিয়েছে দলটি।