পাকিস্তান ম্যাচ বর্জন করলেও শ্রীলঙ্কায় যাবে ভারত
পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতেই শ্রীলঙ্কা সফরের সব আয়োজন সম্পন্ন করবে ভারত দল।
পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতেই শ্রীলঙ্কা সফরের সব আয়োজন সম্পন্ন করবে ভারত দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানকে ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই বাড়তি আগ্রহ, বাড়তি গুরুত্ব- সেই জায়গায় পাকিস্তানের অবস্থান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন থাকলেও সেই পথে হাঁটেনি পাকিস্তান। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপ খেলতে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী আঘাদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে শেহবাজ শরীফের সরকার।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ খেললেও আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের এমন সিদ্ধান্তের পর সালমান আলী আঘা জানালেন, এটা আমাদের সিদ্ধান্ত নয়। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন সরকার ও পিসিবি চেয়ারম্যান যা বলবেন তাদের সেটাই করতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। সবশেষ কয়েকদিনে এমন গুঞ্জন উড়ে বেরিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
আগ্রাসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে পাকিস্তানকে পথ দেখালেন সাইম আইয়ুব। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে পঞ্চাশের দেখালেন বাবর আজমও। প্রথম দুই টি-টোয়েন্টির মতো শেষ বেলায় ঝড়ো ইনিংসে পাকিস্তানের পুঁজি বাড়ালেন শাদাব খান। ওপেনার সাইমের সঙ্গে বাবর ও শাদাবের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের পুঁজি দুইশ ছাড়িয়ে যায়। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় ফাঁকা সময় ক্রিকেটারদের মাঠে রাখতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলাদেশের নতুন টুর্নামেন্টের তিন দলের স্কোয়াডে নেই নাইম শেখ। ব্যক্তিগত কারণে ছুটি নেয়ায় বাঁহাতি ওপেনারকে স্কোয়াডে রাখেনি বিসিবি। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাত ম্যাচে জিতল বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচে চার জয়ের পর সুপার সিক্সে তিন ম্যাচে তিনটি জয় তুলে নিল নিগার সুলতানা জ্যোতির দল। সাত ম্যাচে সাত জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় অবসর সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের টুর্নামেন্টের স্কোয়াড প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের মাঠে রাখতে তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশের পথেই হাঁটতে পারে পাকিস্তান। জাতীয় দল ও পাকিস্তান শাহীন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে চার দলের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প পরিকল্পনা করে রেখেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সিরিজ জয়ে দলের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও নিবেদনকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের মতে, এই সাফল্য পাকিস্তানের জন্য গর্বের।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাত ম্যাচে জিতল বাংলাদেশ। নেদারল্যান্ডস নারী দলকে সাত উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে জ্যোতির হাফ সেঞ্চুরি এবং বল হাতে নাহিদা আক্তারের দাপটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচে চার জয়ের পর সুপার সিক্সে তিন ম্যাচে তিনটি জয় তুলে নিল বাংলাদেশ। সাত ম্যাচে সাত জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।