মার্শালের হাফ সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতল অগ্রণী
রবিউল হক, আরিফ আহমেদ এবং তাইবুর রহমানের দারুণ বোলিংয়ের পর মার্শাল আইয়ুবের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চলতি প্রিমিয়ার লিগে এটি তাদের তৃতীয় জয়। অপরদিকে চার ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ধানমন্ডি।