চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেথেলকে দেখছেন না বাটলার
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। ভারত সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি তিনি। শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। আপাতত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখছেন না জস বাটলার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে বেথেলের না থাকা নিয়ে আফসোস করেছেন তিনি।